• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

চিলমারীতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

সেপ্টে ২২, ২০২৫ #কুড়িগ্রাম, #চিলমারী
চিলমারীতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

চিলমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে বিভিন্ন বিদ্যালয় শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আযোজনে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে শিক্ষার্থীদের এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার চত্বর পুকুরে বিভিন্ন ক্যাটাগরিতে সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সাঁতার প্রতিযোগিতাকালীন সময় যে কোনও দুর্ঘটনা এড়াতে শিক্ষার্থীদের বাড়তি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি উদ্ধার টিম। সাঁতার প্রতিযোগিতায় উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহিন মিয়া। সহযোগীতা করেন ক্রীড়া প্রেমিক ও খেলোয়াড় সুমন মিয়া, রানু, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক প্রমুখ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

bitcoin mixer