কুড়িগ্রাম: আজ সকাল ৬ টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ১০০ ভাগ, যার ফলে শীতের তীব্রতা আরো বেড়েছে।
বিকাল থেকে শুরু করে পরদিন সকাল পর্যন্ত কুয়াশায় চারিপাশ ডেকে থাকছে, যা শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জন্য বেশ কষ্টকর। শিরশিরে বাতাস প্রবাহিত হওয়ায় সূর্যদোয়ের আগ পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে।
শীতের প্রভাবে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালে শীতের প্রভাবে অন্যান্য সময়ের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে।
রাজারহাট উপজেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, আজ সকালের তাপমাত্রা ছিল বেশ নিম্ন। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরো বাড়তে পারে।
