• রবি. জুন ২৮, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬ #কুড়িগ্রাম
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

‘থাকলে ইচ্ছা ও বল, ঘটবে না মাদকের ছোবল’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে তিনদিনব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রামের আয়োজনে এ টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়।
ফাইনালে ভলান্টিয়ার ক্লাব চ্যাম্পিয়ন এবং বন্ধন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ভলিবল টিম রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের ভলিবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রামের উপ-পরিচালক শাহ-নেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রশিদ, ডিপিসি জামিল চৌধুরী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলীসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে কুড়িগ্রাম সদর উপজেলার আটটি যুব ও ক্রীড়া সংগঠন অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সংগঠনগুলো হলোÑগ্রীন ভিলেজ স্পোর্টস ক্লাব, বন্ধন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ভলিবল টিম, ভলান্টিয়ার ক্লাব কুড়িগ্রাম, ভোগডাঙ্গা যুব ক্রীড়া সংস্থা, কুড়িগ্রাম জেলা যুব ফোরাম, বেলগাছা যুব ক্রীড়া সংস্থা, কাঁঠালবাড়ি যুব ক্রীড়া সংস্থা এবং দুর্বার তারুণ্য যুব ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলকে সৌজন্য ট্রফি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ, প্রশাসন এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খেলাধুলা ও সৃজনশীল কর্মকান্ড তরুণদের সুস্থ জীবনধারা গঠনে সহায়ক ভূমিকা পালন করে। মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

bitcoin mixer