• শনি. জুন ২৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

চিলমারীতে হাট ইজারাদারের সংবাদ সম্মেলন

চিলমারী প্রতিনিধি;
কুড়িগ্রামের চিলমারীতে কলেজ গেটের তালা ভেঙে পশুর হাট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন হাট ইজারাদার ও সাবেক ছাত্রদল নেতা।
সোমবার (২৫ মে) বিকেলে প্রেসক্লাব চিলমারীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গেটের তালা ভাঙা হয়নি বরং সরকারি রাজস্ব খাতে টাকা জমা করে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসনের সম্মতিতে সরকারি কলেজ মাঠে পশুর হাট বসানো হয়েছে মর্মে দাবী করেন হাট ইজারাদার ও সাবেক ছাত্রদল নেতা জিহাদ ফেরদৌস চমক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উল্লেখ করেন,
বিভিন্ন পত্রিকায় “কলেজের তালা ভেঙ্গে পশুর হাট বসালেন ছাত্রদল নেতা” এই শিরোনামে সংবাদ পরিবেশন করা হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। শুধু তাহাই নয় আমার রাজনৈতিক ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল এই মিথ্যা, ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছেন।
বক্তব্যে আরো বলেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সরকারি রাজস্ব খাতে নিয়ম মোতাবেক টাকা জমা করে এবং ইজারদার হিসাবে বৈধভাবে হাট পরিচালনার ব্যবস্থা করি। তাছাড়া কলেজ মাঠে যুগযুগ ধরে স্থানীয় মানুষের প্রয়োজনে বৈধভাবে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঐতিহ্যবাহী গরুর হাট পরিচালিত হয়ে আসছে বলেও তিনি দাবি করেন।

bitcoin mixer