চিলমারী প্রতিনিধি:
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পকে দ্রুত রাজস্বখাতে স্থানান্তর এবং সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক-শিক্ষিকা ও কোয়ারটেকাররা। সোমবার দুপুরে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের (ইউএনও) মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল-মামুন। তিনি বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই মসজিদভিত্তিক এ শিক্ষা কার্যক্রম দেশের শিক্ষা বিস্তার, নিরক্ষরতা দূরীকরণ ও নৈতিক মূল্যবোধ জাগরণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতেও কার্যকর ভূমিকা পালন করছে।’
তিনি আরো বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি ইতোমধ্যে সফলভাবে সপ্তম পর্যায় সম্পন্ন করে অষ্টম ধাপে পদার্পণ করেছে। দেশের অন্যান্য জেলার মতো চিলমারীতেও ৭৬টি কেন্দে ৭৬ জন শিক্ষক-শিক্ষিকা ও ১জন কেয়ারটেকার দীর্ঘদিন ধরে স্বল্প ভাতার আওতায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে সামান্য সম্মানী দিয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়ায় তাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।’
মাওলানা আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্প ভাতা দিয়ে জীবনযাপন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন দায়িত্ব পালন করেও আমরা ন্যায্য মর্যাদা ও আর্থিক নিরাপত্তা পাচ্ছি না। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। অথচ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বছরের পর বছর দায়িত্ব পালন করলেও শিক্ষক-কর্মচারীদের চাকরির কোনো স্থায়িত্ব নেই। এতে ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বেগের মধ্যে রয়েছেন। তাই দ্রুত প্রকল্পটি রাজস্বখাতে স্থানান্তর, চাকরি স্থায়ীকরণ এবং সরকারি বেতন কাঠামোর আওতায় আনার দাবি জানান তারা।’
সংবাদ সম্মেলনে সমিতির সহ-সভাপতি হাফেজ ইমান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুর রহমান, শিক্ষক প্রতিনিধি হাফেজ ইউসুফ আলী, সদস্য কারী রফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকা ও কোয়ারটেকাররা উপস্থিত ছিলেন।
মসজিদ ভিত্তিক শিক্ষা প্রকল্প রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে চিলমারীতে শিক্ষকদের সংবাদ সম্মেলন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: true; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42; 