• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

চিলমারীতে যৌথ অভিযানে আটক-৫

সেপ্টে ২২, ২০২৫ #কুড়িগ্রাম, #চিলমারী

চিলমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিশেষ যৌথ অভিযানে আটক ৫ জন। উপজেলা নির্বাহী অফিসার ও চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ এর নেতৃত্বে রবিবার রাতে মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা সময় মাদকের সাথে জরিত থাকায় জোড়গাছ হাট এলাকা থেকে আব্দুল মালেক (৪১), শাহ আলম (৪২) ও দুদু জোদ্দার (৫৫) কে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ-র ৯(১)(গ) লঙ্ঘনের অপরাধে উক্ত আইনের ৩৬(৫) ধারায় আটক ৩ জনকে প্রতিজনের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জনপ্রতি ৫শত টাকা জরিমানা করেন। এছাড়াও চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চলাকালিন রবিবার সন্ধায় নুর আলম (৪২) ও রজনু মিয়া (৫৫) আটক করে ১৫১ ধারায় জেল হাজতে প্রেরণ করেন। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, মব সৃষ্টিসহ যারা মাদক ও জুয়ার সাথে জরিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

bitcoin mixer