• রবি. জুন ২৮, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

বগুড়ায় তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ (সদর) আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

নিউজ ডেস্ক:
বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। রোববার বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।  

মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তার পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। তিনি আরও বলেন, তারেক রহমান বগুড়া সদর আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এটা আমাদের জন্য গর্বের। তিনি আশা করেন, বগুড়াবাসী তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি ও বগুড়া-৫ আসনের প্রার্থী জিএম সিরাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল প্রমুখ। এ ছাড়া বিপুল সংখ্যক উৎফুল্ল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।

bitcoin mixer