• রবি. জুন ২৮, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

এমপি’র ব্যাক্তিগত সহকারীর উপর হামলা দুই ভাই গেল জেল হাজতে

চিলমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে এমপি’র ব্যাক্তিগত সহকারী (পিএস) কে মারধরের ঘটনায় আটক আপন দুই ভাই। অবশেষে মামলা।
জানা গেছে, কুড়িগ্রাম -৪ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান দলীয় নেতাকর্মী নিয়ে চিলমারী থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে শনিবার সন্ধায় রওনা করেন। গাড়িটি উপজেলার মাটিকাটা পৌঁছালে যানজট দেখে পিএস মোঃ সানাউল্লাহ সরকার গাড়ি থেকে নেমে কথা বলতে গেলে দুই যুবকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা এমপি’র ব্যাক্তিগত সহকারী( পিএস) এর উপর হামলা করে বসে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই যুবককে আটক করে। আটক কৃত দুই যুবক আপন দুই ভাই আতাউর রহমান (৩৫) ও রেজাউল করিম (২৪) তারা উলিপুর উপজেলার রসুলপুর তবকপুর এলাকার আউয়ব আলীর ছেলে। এমপি’র ব্যাক্তিগত সহকারী ( পিএস) সানাউল্লাহ সরকার বলেন, এমপি স্যারের মিটিং ছিল কুড়িগ্রামে তাই আমরা চিলমারী থেকে সন্ধায় কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা করি পথি মধ্যে মাটিকাটায় যানজট দেখে আমি নেমে যানজট নিরসনের চেষ্টা করার সময় দুই যুবক আমাদের সাথে থাকা দুই ব্যাক্তির আমার উপর ক্ষিপ্ত হয় আমি তা থামাতে গেলে তারা আমার উপর হামলা করে মারধর করে এসময় তারা আরো এক ব্যাক্তিকে ঘুষি মেরে দাঁত ফেলে দেয়। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার ঘটনার সত্যত্বা স্বীকার করে বলেন, ঘটনায় মামলা হয়েছে দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নং -১৪ তারিখ ৩১-৫-২৬ ইং।

bitcoin mixer