বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া ইউনিয়নে পুকুরের পানি থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার হয়েছে।
উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চরক ডাঙ্গা গ্রামে ২৬/৬/২০২৬ ইং তারিখে সন্ধ্যা সাতটার সময়ে অর্পিতা টুডু নামে এক আদিবাসী নারীর পুকুরের পানি থেকে মৃতদেহ উদ্ধার করেছে বদরগঞ্জ থানার পুলিশ।
যে পুকুরে মারা গেছে উক্ত পুকুর মালিক এর নাম তুবিআস টুডু।
পুলিশ সূত্রে জানা গেছে তিনি গত ২৬/০৬/২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় বাড়ির হাঁস আনার জন্য বিলের দিকে যায়। একই তারিখ বাড়ীতে না ফিরলে তার স্বামী সোহেল মুর্মু সহ গ্রামের লোকজন সন্ধ্যা হতে
রাত অনুমান ১২ টা পর্যন্ত খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজি করে অর্পিতা টুডু কে না পাওয়ায় ২৭/৬/২৬ তারিখ সকাল ০৭.৩০ মিনিটের সময় প্রতিবেশী নমিতা মুর্মু পুকুরে কালো একটা কিছু ভেসে থাকতে দেখে। নমিতা মুর্মু গ্রামের লোকজনকে খবর দিলে তখন রবিন হাঁসদা সহ গ্রামে আরো লোকজন পুকুরে গিয়ে অর্পিতা টুডুর মৃতদেহ বাড়িতে নিয়ে আসে।
পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হইয়া লাশের সুরত হাল প্রস্তুত করে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন-এজাহার পেয়েছি আইনগত প্রক্রিয়া চলছে, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
