চিলমারী প্রতিনিধি:
শিশু আয়শার লাশ উদ্ধারের ১০ দিন পেড়িয়ে গেলেও সত্য উদ্ঘাটনের নেই অগ্রগতি। আসামী সনাক্তসহ বিচারের দাবিতে উত্তাল হয়ে পড়েছে চিলমারী, ফুঁসে উঠছে এলাকাবাসী। দ্রুত হত্যাকারী সনাক্তসহ বিচারের দাবিতে উপজেলা পরিষদ, থানা ঘেরাওসহ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ স্থানীয়দের। সোমবার সকালে স্থানীয় মানুষসহ উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি মাছাবান্দা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও চিলমারী মডেল থানার সামনে অবস্থান নেয়, পরে উপজেলা পরিষদ সামনে প্রধান সড়ক অবরোধ করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার চত্বরের প্রধান ফটকে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে আশ^াস দিলে কর্মসূচি অংশ নেয়া মানুষজন অবরোধ তুলে নেন।
জানা গেছে, ১৭ এপ্রিল শুক্রবার কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাছাবান্দা শাহপাড়া এলাকার দিনমজুর আলমগীর হোসেন ২ বছরের শিশু কন্যা আয়শা সকালে নিখোঁজ হয় প্রায় ১২ ঘন্টা পর বাড়ির পাশ থেকে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ লাশ উদ্ধার করে স্থানীয়রা। শিশু আয়শার লাশ উদ্ধারের পর বাকরুদ্ধ হয়ে পড়ে স্থানীয়রা। লাশ উদ্ধারের পর নিহতের পিতা চিলমারী থানার একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের প্রায় ১০ দিন কেটে গেলেও মামলা বা হত্যার কোন তথ্য পুলিশ উদ্ঘাটন করতে না পাওয়ায় ফুঁসে উঠে স্থানীয় মানুষসহ বিভিন্ন স্থরের জনসাধারন। দীর্ঘদিন পাড় হলেও শিশু আয়শা হত্যার তদন্তের কোন অগ্রগতি দেখতে না পাওয়ায় সোমবার সকালে মাছাবান্দা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শতশত মানুষ শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে এসময় মানুষজন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও চিলমারী মডেল থানা ঘেরাও করে। ঘেরাও কর্মসূচি শেষে উপজেলা পরিষদের সামনে শহরের প্রধান সড়ক অবরোধ করে। ঘন্টা ব্যাপি অবরোধ কর্মসূচি চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান উপস্থিত হন এবং আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসন কাজ করছে। তার পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিতের জোরালো আশ্বাস পেয়ে স্থানীয়রা তাদের অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন। নিহত আয়শার পিতা আলমগীর হোসেন বলেন, ১০দিন পাড় হয়ে যাচ্ছে অতচ পুলিশ কোন তথ্য উৎঘাটন করতে পারছে না, আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার নেপথ্যের কারণ এবং প্রকৃত আসামীদের চিহ্নিত করতে আমাদের টিম নিরলসভাবে কাজ করছে। এদিকে স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয় আগামী ১ সপ্তাহের মধ্যে আসামী সনাক্তসহ হত্যাকারীকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
শিশু আয়শা হত্যার প্রতিবাদে উত্তাল চিলমারী!
