• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ডিসে ১৮, ২০২৫ #কুড়িগ্রাম, #চিলমারী

চিলমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে চিলমারী উপজেলা সিনেমা হল মোড় সংলগ্ন বজরাগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি থানাহাট ইউনিয়নের সমাজপাড়া গ্রামের বাসিন্দা নছিম উদ্দিন দেওয়ানী (৭০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাক্টরটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দেয়। পরে ট্রাক্টরটি চিলমারীর শাহজাহান মিয়ার একটি ইটভাটায় গিয়ে আশ্রয় নেয়।

এ বিষয়ে চিলমারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

bitcoin mixer