চিলমারী প্রতিনিধি:
দশম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্টরা।
বুধবার চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালিত হয়েছে। টিম রণভেরী, তরুণ্যের শক্তি ফার্মাসিস্ট পরিষদ ও বাংলাদেশ বিজিএফপি ম্যাডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন এম.টি ল্যাব ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন, এম.টি ল্যাব মোঃ আবু রায়হান, ফর্মাসিষ্ট প্রণব কুমার ষোষ প্রমুখ। বক্তারা বলেন করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত টেকনোলজিস্টরা জীবনের ঝুঁকি নিয়ে সঠিকভাবে রোগ নির্ণয় করে যাচ্ছে। দশম গ্রেড বাস্তবায়ন হলে এই পেশায় মেধাবীরা উৎসাহিত হবে এবং স্বাস্থ্যসেবায় আরও মান বাড়বে। তারা আরো বলেন ৩৬ বছর থেকে আমরা বঞ্চিত , অবিলম্বে পদমর্যাদা ১১ তম গ্রেড থেকে উন্নীত করে ১০ম গ্রেডে (দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদাসহ) উন্নীত করতে হবে। তারা আরও জানান, আমরা দীর্ঘ সময় ধরে দাবি জানিয়ে আসছি অতি দ্রুত দশম গ্রেড বাস্তবায়নের ফাইল অগ্রগতি সম্পন্ন এবং দাবি বাস্তবায়ন না হলে সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টারা একযোগে কর্মবিরতিতে যেতে বাধ্য হবো।
চিলমারীতে মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন
