• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

চিলমারীতে আওয়ামী লীগের ৩ নেতা আটক

নভে ১৫, ২০২৫ #কুড়িগ্রাম, #চিলমারী

চিলমারী ( কুড়িগ্রাম)  প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী শ্রমিক লীগের ৩ নেতা আটক। শনিবার দিবাগত রাতে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টিম অভিযান চালিয়ে জাতীয় শ্রমিক লীগের ৩ নেতাকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন জাতীয় শ্রমিক লীগ চিলমারী উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ সিদ্দিকুল ইসলাম (৩৬), সহ-সভাপতি মোঃ অলী আহম্মেদ (৫৫), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আঃ রাজ্জাক (৪৮)। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, সন্ত্রাস বিরোধী আইনে তাদের আটক করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। 

bitcoin mixer