• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

বিএনপি’র মনোনীত প্রার্থী আগমনে ঢল

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) তিন উপজেলা। এই আসনে বরাবরেই নদীর এপাড় আর ওপাড় থাকে আলোচনায়। নদীর ওপাড়ে দুই উপজেলা ( রৌমারী ও রাজিবপুর) তাই ভোটার সংখ্যা বেশি থাকায় দল থেকে বেশির ভাগ সময় ওপাড়েই প্রার্থী দেয়া হয়। এবারেও তার পরিবর্তন ঘটেনি।

আগামী এয়োদশ নির্বাচনকে ঘিরে ইতি মধ্যে বিএনপি’র প্রার্থী হিসাবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান এর নাম ঘোষনা করা হয়েছে। ঘোষনার পর নেতাকর্মীরা সকলে এক হয়ে কাজ করার জন্য আজিজুর রহমানকে সমর্থন জানিয়েছেন। প্রার্থী হিসাবে নির্বাচিত হওয়ার পর শনিবার দুপুরে মোঃ আজিজুর রহমান চিলমারীতে আসলে নেতাকর্মীদের ঢল নামে এবং সকলে শুভেচ্ছা জানান।

এসময় উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন বিএনপি’র মনোনীত প্রার্থী। ধানের শীষকে এই আসন থেকে বিজয় করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, সদস্য সচিব সহ-অধ্যাপক আবু হানিফা, সিনিয়র যুগ্ন আহবায়ক সহ-অধ্যাপক রফিকুল ইসলাম স্বপন, যুগ্ন আহবায়ক সাদাকাত হোসেন সাজু এছাড়াও যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। মতবিনিময় শেষে ধানের শীষের প্রার্থীসহ নেতাকর্মীরা গনসংযোগ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান।

bitcoin mixer