• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

সম্ভবনার দুয়ার খুলবে চিলমারী-রৌমারী ব্রহ্মপুত্র সেতু নির্মাণে

অক্টো ২১, ২০২৫ #কুড়িগ্রাম, #চিলমারী

সাওরাত হোসেন সোহেল, চিলমারী:
চাহিদা বাড়ছে চিলমারী-রৌমারী নৌ-রুটে ব্রহ্মপুত্রের বুকে নির্মান হলে সেতু উন্নয়নের আলোও আলোকিত হবে উত্তরাঞ্চলে। জেলা থেলে বিছিন্ন দুই উপজেলাসহ বন্ধনে আবদ্ধ হবে ঢাকাসহ কয়েকটি বিভাগ। ব্রহ্মপুত্র সেতু দেশের অর্থনীতিতে অপার সম্ভাবনার দুয়ার খুলার পাশাপাশি আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তার জন্য অগ্রণী ভূমিকা রাখবে। সময় ও পথ কমে জ্বালানী তেলের আমদানি কমার পাশাপাশি দেশের পরিবেশ রক্ষায় ভারসাম্য রাখবে। ফলে উত্তরাঞ্চলসহ দেশের অর্থনীতি সমৃদ্ধি করতে ব্রহ্মপুত্র নদের উপর একটি সেতুর নির্মাণে দাবী সর্বস্তরের মানুষের।
একটি সেতুর অভাবে মেলবন্ধন হচ্ছে না দেশের রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগসহ প্রায় ২০টি জেলার। কুড়িগ্রামে চিলমারী-রৌমারী উপজেলা ঘেঁষা ব্রহ্মপুত্র নদের উপর একটি সেতু তৈরি হলে দেশের অর্থনীতির হার্ট হিসেবে পরিচিতি পাবে। যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে ব্রহ্মপুত্র নদের সেতুটি। যোগাযোগসহ অন্যান্য সুযোগ সুবিধা বঞ্চিত হওয়ায় দেশের সবচেয়ে দরিদ্রতম কুড়িগ্রামের পরিবর্তন ঘটবে। দারিদ্রতা থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর নির্মাণের দাবি করে আসছেন সুবিধাবঞ্চিত এ জনপদের মানুষ। জেলা শহরের সাথে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী-রাজিবপুর উপজেলা মানুষের দু:খ কষ্টের অবসান ঘটবে। কয়েক লাখ মানুষের পারাপারে নৌকাই একমাত্র ভরসা। অফিস-আদালতে আসতে পোহাতে হয় হাজারো বিড়াম্বনা। বারবার দাবি উঠেছে ব্রহ্মপুত্র নদের উপর একটি সেতু নির্মাণের। কয়েক বছর পূর্বে পরিদর্শন করা হয় সেতু নির্মাণের সম্ভাবনা স্থান। কিন্তু মুখ থুবড়ে রয়েছে, নেই কোন অগ্রগতি ব্রহ্মপুত্র সেতুর। ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণ হলে উত্তরাঞ্চলে ঘটবে শিল্পকারখানা, কৃষি পণ্য সংরক্ষণাগার, শিল্পের কাচাঁমাল তৈরির কারখানা এবং ইপিজেড গড়ে উঠবে। এতে করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তর দিনাজপুর, কোচবিহার, ত্রিপুরা, মেঘালয়, ভারতের বিভিন্ন রাজ্যসহ নেপাল, ভুটানের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে আমদানী-রপ্তানীতে নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশের সোনাহাট, বুড়িমারী, বাংলাবান্ধা, রৌমারী, হিলি স্থলবন্দরসহ চিলমারী নৌবন্দরের পণ্য দেশের বিভিন্ন প্রান্তে সহজেই পরিবহন করা যাবে। চাপ কমবে যমুনা সেতুর উপর। ব্রহ্মপুত্র সেতু নির্মাণ হলে কুড়িগ্রাম থেকে রৌমারী হয়ে জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ হয়ে সিলেটের দুরত্ব প্রায় ৪৫০ কিলোমিটার এবং ঢাকার সাথে ১০০কিলোমিটার পথ কমে আসবে। ব্রহ্মপুত্র সেতু নির্মাণ হলে বিভিন্ন জেলার কানেক্টিক সেতু হিসেবে কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, সিলেট যাতায়াত সহজ হয়ে আসবে।

শিক্ষার্থী তিশা বলেন, রৌমারী থেকে আসতে ভিষণ কষ্ট হয়। নৌ পথে নারী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

মিজানুর রহমান বলেন, নৌকাই ভরসা তাই রৌমারী-রাজিবপুর উপজেলার সরকারি-বেসরকারি চাকুরিজীবি ও আদালতে বিচার প্রার্থীদের কুড়িগ্রাম এসে অফিসিয়াল কাজ করতে হলে একদিন আগেই আসতে হয়।

সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার প্রকাশক সহ-অধ্যাপক আবু হানিফা বলেন, ব্রহ্মপুত্রে সেতু হলে আন্তঃদেশীয় ও আঞ্চলিক কানেক্টিভিটি বাড়বে এবং আন্তর্জাতিক ব্যবসা, বাণিজ্য এবং শিক্ষার ক্ষেত্রে সম্প্রসারণ ঘটবে।

কুড়িগ্রাম মটর-বাস মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান বকসী বলেন, ব্রহ্মপুত্র সেতু হলে কুড়িগ্রাম থেকে ঢাকা ১০০কিলোমিটার কমবে। এতে করে দেশে আমদানী নির্ভর জ্বালানীর উপর চাপ কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

চিলমারী সমিতি ঢাকা সভাপতি প্রকৌশলী মতিয়ার রহমান বলেন, ব্রহ্মপুত্র নদের ওপর সেতু হলে দেশের অর্থনীতিতে আমুল পরিবর্তন আসবে। পাশাপাশি এই সেতু শুধু দেশের জন্য নয়, আন্তর্জাতিক রুট হিসেবে গুরুত্ব অপরিসীম।

উল্লেখ্য প্রায় তিন বছর আগে সেতু বিভাগের একটি বিশেষজ্ঞ দল পরিদর্শন করে ব্রহ্মপুত্র সেতুর নির্মাণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন বিষয় মতামত প্রদান করেছিলেন।

bitcoin mixer