• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেপ্টে ২৮, ২০২৫ #কুড়িগ্রাম

ফুলবাড়ী প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী ছড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার আমিনুল ইসলাম ছেলে।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল জানান, শিশু জুনায়েদ হোসেন বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে শিশুটি পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে বাড়ির পাশে পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। সন্তানের অকাল মৃত্যুতে ওই পরিবারটিতে এক শোকের ছায়া নেমে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে

bitcoin mixer