• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

ফুলবাড়ীতে জাতীয়তাবাদী সাইবার দলের আংশিক উপজেলা কমিটি ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের আংশিক উপজেলা (অস্থায়ী প্যানেল) কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার(৬ ডিসেম্বর ২০২৫) জেলা সাইবার দলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে মোঃ আদম আলীকে সভাপতি এবং মোঃ মেহরাব হোসেন (কৌশিক) কে সাধারণ সম্পাদক করে মোট ১৭ সদস্যের একটি অস্থায়ী প্যানেল গঠন করা হয়েছে। এতে প্রতিটি পদে দায়িত্বশীল কর্মীদের অন্তর্ভুক্ত করে সাইবার দলের স্থানীয় সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার লক্ষ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মোঃ আল–আমিন ইসলাম। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ ওবায়দুল হক, মোঃ আলমগীর হোসেন এবং মোঃ নাজমুল ইসলাম। সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রুবেল ইসলাম। যুগ্ম সম্পাদক হয়েছেন মোঃ আলমগীর ইসলাম জীবন, মোঃ আসাদ মিয়া এবং হাসান সরকার।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ রেদওয়ানুল ইসলাম রনি, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ লাকু মিয়া, দপ্তর সম্পাদক মোঃ নাহিদ হাসান নাজমুল, প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসেন। ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নুরনবী ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মজনু খন্দকার এবং সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সেলিম মিয়া।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদিত এই অস্থায়ী প্যানেল আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। দলীয় সূত্র বলছে, নতুন নেতৃত্বের মাধ্যমে ফুলবাড়ীতে সাইবার দলের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ভবিষ্যতে সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্প্রসারণে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

bitcoin mixer