• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

ফুলবাড়ীতে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জানু ১৪, ২০২৬ #কুড়িগ্রাম, #ফুলবাড়ী

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মাদক কারবারি যুবকের বাড়িতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ চোরাকারবারি এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে  ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারি যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের বুধবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি মোঃ বজলার রহমান। 

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম আজিজার রহমান (৪২)। তিনি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বারাইতারী এলাকার বাসিন্দা। 

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নাওডাঙ্গা বারাইতারী এলাকায় মাদক কারবারি আজিজার রহমানের নিজ বসতবাড়ি থেকে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের ওসি মোঃ বজলার রহমান বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। তবে  কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূল করতে আমাদের মাদক বিরোধী এই অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।

bitcoin mixer