• সোম. জুন ২৯, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

বঙ্গবন্ধু ব্যাডমিন্টন কাপ ফাইনাল অনুষ্ঠিত

ফেব্রু ২৫, ২০২৩

চিলমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন কাপ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এইচ এম রহিমুজ্জামান সুমন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুমন ফাউন্ডেশন (ইউএসএ) আয়োজনে অফিসার্স ক্লাব মাঠে বুধবার রাতে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে বি-গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয় দল চার সাংবাদিক সোহেল ও ইউপি সচিব সুমন এবং এ-গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয় দল দুধকুমার এএসআই ফজলুল হক ও প্রাথমিক সহকারী শিক্ষক মিলন চন্দ্র। অনুষ্ঠানে এইচ এম রহিমুজ্জামান সুমনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সহঃ অধ্যাপক রুকুনুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা আওয়ামী লীগ ভারঃ সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু, উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস প্রমুখ।

bitcoin mixer