• সোম. জুন ২৯, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

চিলমারীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

ফেব্রু ২৫, ২০২৩

চিলমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চিলমারী শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। বিদ্যুৎ-গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তুকে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজ পর একটি বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলা প্রাণকেন্দ্র থানাহাট বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানাহাট বাজার সোনালী ব্যাংক সড়কে বিক্ষোভ সমাবেশ করে বিক্ষোভকারীরা। এসময় বক্তব্য রাখেন মোজাহিদ কমিটির মাওঃ জামিউল ইসলাম, হাফেজ মোঃ আসাদুজ্জামান মুকুট, ইসলামি আন্দোলন চিলমারী শাখার সভাপতি হাফেজ মাওঃ মোঃ উমর ফারুক, সাধারন সম্পাদক হাফেজ মোঃ রুকুনুজ্জামান লিটন প্রমুখ। এসময় মোজাহিদ কমিটির সদস্য, ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও বিভিন্ন মসজিদের মুসুল্লিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদেন।

bitcoin mixer