• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯

সেপ্টে ২০, ২০২০

 রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ১ হাজার ৯৩৬ পিস ইয়াবা, ১৬৯ গ্রাম হেরোইন, ১ কেজি ৯০ গ্রাম গাঁজা ও ৪টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

bitcoin mixer