চিলমারী প্রতিনিধি:
পূবালী ব্যাংক পিএলসি নগদ টাকার ব্যবহার কমাতে এবং ডিজিটাল লেনদেন বাড়াতে দেশজুড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বা ‘ক্যাশলেস’ কর্মসূচি পালন করছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে পূবালী ব্যাংকের কুড়িগ্রামের চিলমারী উপশাখার আয়োজনে ‘ক্যাশলেস চিলমারী’ শীর্ষক একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্যাশলেস চিলমারী উপলক্ষে সোমবার সকালে র্যালি শেষে থানাহাট বাজারে আলোচনা সভার অয়োজন করা হয়। পূবালী ব্যাংক চিলমারী উপশাখা, কুড়িগ্রাম আয়োজিত অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক কুড়িগ্রাম এ,এইচ, এম আলমগীর কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক রংপুর মোঃ মেহেদী হাসান তানিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র, পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক উলিপুর মোঃ আশরাফুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন পূবালী ব্যাংক উপশাখা চিলমারী উপশাখা ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান মুরাদ। এসময় চিলমারী উপজেলার বিভিন্ন ব্যাংক শাখা ব্যবস্থাপক, ব্যবসায়ী, ঠিকাদার ও সেবা গ্রহীতা প্রমুখ উপস্থিত ছিলেন।
লেনদেন বাড়াতে পূবালী ব্যাংকের সচেতনতামূলক অনুষ্ঠান ‘ক্যাশলেস চিলমারী’
