স্টাফ রিপোর্টার:
ইএসডিও-এ্যাকসেস প্রজেক্টের উদ্যোগে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সংগঠনের সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে নারী নেতৃত্ব, ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলার দাশেরহাটে ইএসডিও-এ্যাকসেস প্রজেক্ট অফিসের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে কুড়িগ্রাম প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার সাতজন, উলিপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাতজন এবং নাগেশ্বরী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা থেকে সাতজন করে মোট ২১ জন অংশগ্রহণ করেন।
দিনব্যাপী প্রশিক্ষণে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন আয়াতুল্ল্যাহ আল-মামুন, ম্যানেজার, এ্যাকসেস প্রজেক্ট, হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ, কুড়িগ্রাম।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন গোলাম ফারুক, প্রজেক্ট অপারেশন ম্যানেজার ও মোঃ সোহেল রানা, অফিসার (লাইভলিহুড অ্যান্ড এগ্রিকালচার), ইএসডিও-এ্যাকসেস প্রজেক্ট, কুড়িগ্রাম।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নেতৃত্বগুণ, সংগঠন পরিচালনা, দাবিদাওয়া উপস্থাপন এবং স্থানীয় পর্যায়ে কার্যকর এডভোকেসি দক্ষতা অর্জন করবেন।
কুড়িগ্রামে নারী নেতৃত্ব, ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
