• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা

নভে ১৮, ২০২৫ #কুড়িগ্রাম

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামে ওর্য়াড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ওর্য়াড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসুচি এ কর্মশালার আয়োজন করে।

 এসময় উপস্থিত, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর, প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন, ব্র্যাকের ফিল্ড কো-অর্ডিনেটর রেদওয়ানুজ্জান চৌধুরী,  সুব্রত প্রমুখ।

এসময় যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, আমাদের ইউনিয়নটি নদী বেষ্টিত, এবং দুর্যোগপূর্ন। এখানে দুর্যোগ নিয়ে কাজ করছে ব্র্যাক। আমরা চাই তাদের এ কাজটি অব্যাহত থাকবে। 

bitcoin mixer