• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

মন্দির পরিদর্শন ও মিষ্টি বিতরণ ছাত্রনেতার

অক্টো ২, ২০২৫ #কুড়িগ্রাম

চিলমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে মন্দির পরিদর্শন এবং আগতদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন ছাত্রদল নেতা জাকী।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার রাতে উপজেলায় রাধাবল্লভ কালীরপাট দূর্গা মন্দিরে মিষ্টি ও চকলেট উপহার প্রদান করেন ২৮, কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী, রাজিবপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিমুল এহসান জাকী। এসময় উপস্থিত ছিলেন মো: শহিদুল ইসলাম, সভাপতি, রাধাবল্লভ ১ নং ওয়ার্ড বিএনপি, আশরাফুল আলম বকুল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চিলমারী উপজেলা যুবদল, আব্দুল সাত্তার, সদস্য চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবকদল, শ্রী তরুন কান্তি বর্মন সভাপতি রাধাবল্লভ কালীরপাট দূর্গা পূজা মন্দির কমিটি, শ্রী কমল কৃষ্ণ রায় শিক্ষক। বিভিন্ন মন্দির পরিদর্শনের সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চান

bitcoin mixer