• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

অবশেষে সেনাবাহীনির উপস্থিতিতে ডিলার নিয়োগ লটারী সম্পন্ন

জুলা ৩১, ২০২৫ #কুড়িগ্রাম, #চিলমারী
অবশেষে সেনাবাহীনির উপস্থিতিতে ডিলার নিয়োগ লটারী সম্পন্ন 

চিলমারী প্রতিনিধি:

দু’দুবার তারিখ নির্ধারন হলেও খাদ্য বান্ধব এবং ওএমএস ডিলার নিয়োগ উন্মুক্ত লটারী বিভিন্ন কারনে স্থগিত হয়ে যায়। পরে বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনী কুড়িগ্রাম ক্যাম্প টিমের উপস্থিতিতে উন্মুক্ত লটারী সমাপ্ত করেছে উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী, কৃষি অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিসবাউল হুসাইন, সমাজ সেবা অফিসার, আইসিটি অফিসার, ওসি এলএসডি মোঃ আমজাদ হোসেন প্রমুখ। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায় খাদ্যবান্ধবে মোট আবেদন পড়েছিল ১৬১টি এর মধ্যে ২১ টি বাতিল হয় এবং ১ জন প্রত্যাহার করে নেয়। ১৩৯ জনের মধ্যে লটারী অনুষ্ঠিত হয়ে নির্ধারিত ১৮জন নির্বাচিত হয়। এবং ওএমএস ডিলারের জন্য ২০ জন আবেদন করলেও ৪ জন প্রত্যাহার করে নেন। পরে লটারীর মাধ্যমে নির্ধারিত ৩ জন নির্বাচিত হয়। এসময় রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, আবেদনকারীসহ বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন। সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত অনেকে বলেন, সেনাবাহিনীর উপস্থিতে লটারী হওয়ায় সকলে খুশি এবং সকলে প্রসংসা করে উপজেলা নির্বাহী অফিসার কে ধন্যবাদ জানান। 

bitcoin mixer