চিলমারী প্রতিনিধি:
জেলা বিএনপির ঘোষিত কুড়িগ্রামের চিলমারী উপজেলার নব গঠিত উপজেলা বিএনপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান ও অবৈধ দাবি করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি’র একটি অংশ।
বৃস্পতিবার দুপুরে উপজেলা চিলমারী সরকারী ডিগ্রী কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মোড়ে এসে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আবু সাঈদ হোসেন পাখি, কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান বাবু, যুব নেতা তাইবুর রহমান, উপজেলা মৎস্য জীবি দলের সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক নুর আলম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম প্রমুখ। বিক্ষোভকারীদের অভিযোগ গত ১৫/১৬ বছরে বিএনপিসহ অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মী রাজপথে ছিলেন, আহবায়ক কমিটিতে তাদের অনেককেই বাদ দেওয়া হয়েছে, সঠিক ব্যাক্তিকে সঠিক স্থানে স্থান না দিয়ে এই কমিটিতে আওয়ামী লীগের দালালরাও রয়েছে তাই অবিলম্বে এই কমিটি বাতিল করে বড় পরিসরে ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। মুঠোফোনে জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিব করেননি। পরে জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এর সাথে কথা হলে তিনি বলেন, দলের আনুগত্য যারা মানবে না তাদের দলে থাকার কোন সুযোগ নাই।
নবগঠিত আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ
নবগঠিত আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ 