• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

শিমুলিয়া ফেরিঘাটে আবারও ভাঙন

সেপ্টে ১২, ২০২০

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট এলাকায় আবার ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯দিকে শিমুলিয়া ৩ নম্বর রো রো ফেরিঘাট এলাকার একটা অংশ নদীতে ভেঙে পড়ে।

সরেজমিনে দেখা যায়, শিমুলিয়া ৩ নম্বর রো রো ফেরিঘাট এলাকার দেড় থেকে দুইশ’ মিটার অদূরে পদ্মা হোটেল নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানসহ বড় একটি অংশ নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এমন পরিস্থিতিতে আবারও ভাঙনের হুমকিতে রয়েছে শিমুলিয়া ৩ নম্বর রো রো ফেরিঘাটটি।

বিআইডব্লিটিসির একাধিক কর্মকর্তা জানান, এর আগে জুলাই ও আগস্ট মাসে দুই দফা পদ্মার ভাঙনে শিমুলিয়া ৩ ও ৪ নং ফেরিঘাট দুটির পল্টুনের অ্যাপ্রোচ সড়কসহ প্রায় সাড়ে ৭ একর ভূমি নদীতে বিলীন হয়ে যায়। পরে সড়ক সংস্কার করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে নাব্যতা সংকটে গত ৩ সেপ্টেম্বর থেকে টানা ৯ দিন কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। শুক্রবার বিকেলে সীমিত আকারে শুরু হয় ফেরি চলাচল। তবে নাব্যতা সংকটে তা ব্যাহত হচ্ছে।

bitcoin mixer