• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী নাগরিক আটক

সেপ্টে ৩০, ২০২৪

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আইয়ুব আলী (৪২) নামে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। সোমবার দুপুরে বিজিবি বাদী হয়ে ফুলবাড়ী থানায় পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করে ওই ব্যক্তিকে থানায় সোর্পদ করে। পরে ফুলবাড়ী থানা পুলিশ আটক বাংলাদেশী নাগরিককে দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার হাবিবুর রহমান।
বিজিবি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালারহাট ক্যাম্পের বিজিবির একটি টহলদল রবিবার রাতে খলিশাকোঠাল সীমান্তে অভিযান চালায়। এসময় সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪-এর সাব পিলার ২ এসের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আইয়ুব আলী নামের ওই বাংলাদেশীকে হাতেনাতে আটক করে বিজিবি । আটক বাংলাদেশী নাগরিক ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল গ্রামের মৃত: মেহের আলীর ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক বাংলাদেশীর বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছে । তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।

bitcoin mixer