• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

নৌকা প্রত্যাশী রুহিমুজ্জামানের সাংবাদিক সম্মেলন

মার্চ ২৩, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

প্রধানমন্ত্রীর হাত ধরে এগিয়ে নিতে চাই, চাই দুর্নীতি মুক্ত সমাজ গড়তে। জনকল্যানে কাজ করার পাশাপাশি যুবসমাজকে এগিয়ে নিয়ে এলাকার উন্নয়নসহ সকল নাগরিক সুবিধা থেকে যেন এই অঞ্চলের  মানুষ বঞ্চিত না হয় তা নিয়েও কাজ করতে চাই। কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে সংসদ সদস্য হিসাবে নির্বাচনে আগ্রহী রহিমুজ্জামান সুমন এই আসন থেকে নৌকা মনোনয়ন প্রত্যাশী। কুড়িগ্রামের চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রহিমুজ্জামান সুমন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে মাঠে লড়তে চান নৌকা নিয়ে এ নিয়ে বুধবার রাতে সুমন ফাউন্ডেশন অফিস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন এবং উক্ত কথা গুলো বলেন। সাংবাদিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে (ভারচুয়ালে) যোগ দিয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ শুভ, ছাত্রনেতা উপস্থিত থেকে বক্তব্য দেন। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেস ক্লাব চিলমারী সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক সহ-অধ্যাপক মামুন অর রশিদ, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষনা সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, চিলমারী প্রেস ক্লাব সাবেক সাধারন সম্পাদক জিয়াউর রহমান, প্রেস ক্লাব চিলমারী সভাপতি মনিরুল আলম লিটুসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রহিমুজ্জামান সুমন ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন নৌকার প্রচারণা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে ছাত্রলীগ থেকে উঠে আসা জনসাধারণের কাছে আইকন বলে পরিচিত এবং সর্বদা অসহায় দরিদ্রদের পাশে থাকা রহিমুজ্জামান ব্যাপক গণসংযোগ করছেন।

bitcoin mixer