• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

গাজীপুরে আগুনে পুড়ল ৬ দোকান

সেপ্টে ১৪, ২০২০

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাজারে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল জানান, উপজেলার বাজারের সালাম প্রধানের মার্কেটে রোববার রাত সোয়া ১২টার দিকে লাগা আগুন আধা ঘণ্টার চেষ্টায় তারা নিয়ন্ত্রণে আনেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রাম প্রাসাদ বলেন, “একটি চায়ের দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের আরও চারটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও ততক্ষণে মোট ছয়টি দোকান মালামালসহ পুড়ে যায়।” তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেন নি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

bitcoin mixer