• সোম. জুন ২৯, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে শ্যালিকা হত্যার দায়ে দুলাভাই গ্রেফতার

সেপ্টে ১২, ২০২২

নাগেশ্বরী প্রতিনিধি :

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চাচাতো শ্যালিকা খুশি (৯) কে হত্যার দায়ে দুলাভাই আব্দুল গণিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল গণি উপজেলার আশকর নগর গ্রামের এরশাদ আলীর ছেলে। নিহত শ্যালিকা হাফছা আক্তার খুশি একই গ্রামের বাবু মিয়ার কন্যা এবং সে তৃতীয় শ্রেণীর ছাত্রী। হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে ১১সেপ্টেম্বর সন্ধ্যায়।

মামলার সুত্রে জানা যায়, আব্দুল গনির সাথে চলতি মাসের ৪ তারিখে খুশির  চাচাতো বোন আঙ্গুয়ারা বেগমের সাথে  বিয়ে হয়। বিয়ের পর শশুর বাড়িতে বেড়াতে আসে আব্দুল গনি। শশুর বাড়িতে রাতে ঘুমানোর জায়গা না থাকায় খুশি যে বাড়িতে থাকে সে বাড়িতে নব বিবাহিত বউ নিয়ে থাকত গনি। এসময় স্বামী স্ত্রীর গোপন অভিসার দেখে ফেলে খুশি। এতে ভীষণ ক্ষিপ্ত হয় গনি। সে রবিবার বিকেলে খুশিকে একা পেয়ে ঘরে ডেকে নেয়। এরপর মুখে বালিশ চাপা দিয়ে তাকে মারতে থাকে। এক পর্যায়ে শ্বাসরোধ হয়ে মারা যায় মেয়েটি। পরে বিষয়টি ভিন্নখাতে দেয়ার উদ্যোশে খুশির মরদেহ ঘরের ধর্ণার সাথে ঝুলিয়ে রাখে গনি। 

জানা যায় খুশির বাবা ঢাকায় প্লাস্টিকের কারখানায় কাজ করেন। পারিবারিক কলহের জেরে তিনমাস আগে খুশির মা বাবার বাড়ি চলে যান।  সেই থেকে আশকর নগর গ্রামের ফুপুর বাড়িতে তিন বোনসহ থাকতো খুশি। 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবিউল হাসান জানান, সোমবার সকালে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত আব্দুল গনিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

bitcoin mixer