• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার কমিটির আয়োজনে ব্যাবসায়ীদের নিরাপত্তা, চাঁদাবাজ হাত থেকে রক্ষা, সূদখোর ও মাদক ব্যাবসায়ী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে এক বিশাল মানববন্ধন রবিবার সকালে চিংড়া বাজারে অনিুষ্ঠিত হয়েছে। চিংড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি কাজী আজাহারুল ইসলাম মানিকের সভাপতিত্বে বাজারের ব্যাবসায়ীদের মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিংড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক বিধান দে, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোড়ল, ব্যাবসায়ী শফিকুল ইসলাম, প্রদীপ দত্ত, দীনবন্ধু দত্ত পুতুল প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ প্রশাসনের নিকট চিংড়া বাজার ব্যবাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে ব্যাবসা পরিচালনা করা, চাঁদাবাজ হাত থেকে রক্ষা, সূদখোরদের হাত থেকে রক্ষা, মাদক ব্যাবসায়ীদের গ্রেফতারের দাবী জানান।
উল্লেখ্য শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার চিংড়া বাজারের ব্যাবাসায়ীদের উপর চাঁদাবাজ, সূদখোর ও মাদক ব্যাবসায়ী-সহ সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা স্থানীয় ছাত্রলীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে।
চিংড়া বাজারের ব্যাবাসায়ীরা জানান, দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজ, সূদখোর, মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসীদের অত্যাচারে তারা ব্যাবসা পরিচালনা করতে পারছে না।

bitcoin mixer