• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

চিলমারীতে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষনের উদ্বোধন

এপ্রি ১১, ২০২২

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষনের উদ্বোধন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে সোমবার দুপুরে প্রশিক্ষনের উদ্বোধন করেন অতিথি বৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক (অতিঃ) সোহেলী পারভীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ মোক্তার হোসেন, চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল প্রমুখ। ফ্যাশন ডিজাইন ও ক্রিস্টাল দুই প্রকল্পে ১৪ ও ১৫ তম ব্যাচে ১শত প্রশিক্ষানার্থী প্রশিক্ষন গ্রহন করবেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের উপস্থিতিতে লটারির মাধ্যমে প্রশিক্ষানার্থী নির্বাচিত করা হয়।

bitcoin mixer