• সোম. জুন ২৯, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

উপজেলা প্রশাসনের সকল প্রোগ্রাম বর্জনের ঘোষনা আওয়ামী লীগের

আগ ১০, ২০২১

চিলমারী প্রতিনিধি: চিলমারী উপজেলা প্রশাসনের সকল প্রোগ্রাম বর্জনের ঘোষণা উপজেলা আওয়ামী লীগের। জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী প্রশাসনের সাথে উপজেলা আওয়ামী লীগের সাথে বেশ কিছুদিন থেকে বিভিন্ন বিষয় নিয়ে মনমালিন্য হয়ে আসছে। এরই ধারাবাহিকতার জের ধরে মঙ্গলবার উপজেলা হলরুমে ১৫ আগষ্ট শোক দিবস পালন লক্ষে প্রস্ততিমূলক সভায় প্রশাসনের সকল প্রোগ্রাম বর্জনের ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু। মোঃ রেজাউল করিম লিচু জানান, বেশকিছু দিন থেকে প্রশাসন আমাদের এবং উপজেলা আওয়ামী লীগকে যেভাবে সম্মান করা দরকার তা থেকে বঞ্চিত করা হচ্ছে। এসময় তিনি বলেন  পুলিশ প্রশাসনও তাদের সাথে ভালো আচরণ করছেন না। কি কারনে ঘোষণা দিয়েছে   তা উপজেলা আওয়ামী লীগ এর সাথে কথা বলে সমস্যার সমাধান করা হবে জানালেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

bitcoin mixer