• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

ফুলবাড়ীতে ইয়াবা বিক্রেতার দাঁতের কামড়ে পুলিশ কনস্টবল আহত

নভে ৩, ২০২০

রবিউল ইসলাম বেলাল, ফুলবাড়ী:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবা বিক্রেতার দাঁতের কামড়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে গত সোমবার শেষ বিকেলে উপজেলার নাঙডাঙ্গা ইউনিয়নের বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে।
জানাগেছে, গত সোমবার বিকেলে ফুলবাড়ী থানার একদল পুলিশ মাদক উদ্ধারের জন্য বালারহাট এলাকায় যান। এ সময় কনস্টবল সন্তোষ কুমার সাদা পোষাকে ক্রেতা সেজে কুরুষাফেরুষা গ্রামের মৃত আমিনুল হকের ছেলে ইয়াবা বিক্রেতা আহম্মেদ হোসেন আরমানের (২১) সাথে যোগাযোগ করেন। ক্রেতার ফোন পেয়ে আরমান বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে অবস্থান করছে বলে জানায়। অন্যান্য পুলিশ সদস্যদের দুরে রেখে একাই আরমানের দেখা করেন কনস্টবল সন্তোষ। সেখানে ইয়াবা হস্তান্তরের সময় জাপটে ধরে আরমানকে আটক করেন তিনি। কিন্তু দুধর্ষ আরমান সন্তোষের বাম হাতের বৃদ্ধা আঙ্গুলে সজোড়ে দাঁতের কামড় দিয়ে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে কনস্টবল সন্তোষের আঙ্গুলের নখ উপড়ে গিয়ে মারাত্বক ক্ষতের সৃষ্টি হয়। সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন।
পরে ওই এলাকায় একঘন্টা অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ আরমানকে তার নিজ বাড়ী থেকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

bitcoin mixer