• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে আত্মসাতকৃত ভিজিডির অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

নভে ৩, ২০২০

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামে সরকারের দেয়া ভিজিডি কর্মসূচি বাস্তবায়নকৃত বেসরকারি এনজিও কিরারা নো কাই কর্তৃক দু:স্থ নারীদের আত্মসাতকৃত ভিজিডির অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনে অংশ নেন ভিতরবন্দ ও হাসনাবাদ ইউনিয়নের কয়েকশত উপকারভোগী দু:স্থ নারী।
এ সময় সমাবেশে ভুক্তভোগী নারীরা ছাড়াও বক্তব্য রাখেন ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক খন্দকার বাচ্চু, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান গোলাম মওলা আজাদ বাবুল, নাগরিক কমিটির সভাপতি প্রভাত কুমার ভৌমিক।
বক্তারা বলেন, ২০১৭-২০১৮ সালের ভিজিডি চক্রের হাসনাবাদ, ভিতরবন্দ, নেওয়াশী, সন্তোষপুরসহ কয়েকটি ইউনিয়নের প্রায় ৩শতাধিক দু:স্থ নারী উপকারভোগিদের সঞ্চয়ী অর্থ ব্যাংকে জমা না করে বাস্তবায়নকৃত এনজিও কিরারা নো কাই আত্মসাৎ করে। সেই অর্থ ফেরতের জন্য নারী ও মহিলা বিষয়ক কর্মকর্তাদের সাথে অনেকবার যোগাযোগ করেও এইসব দু:স্থ মহিলারা তাদের জমা কৃত প্রায় ১৫ লাখ টাকা ফেরত পায়নি। এরই দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি গ্রহণ করে।
মানববন্ধন ও সমাবেশ শেষে একটি মিছিল করে আত্মসাতকৃত অর্থ ফেরতের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

bitcoin mixer