• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

ফুলবাড়ী বাজারে সিসি টিভি ক্যামেরার উদ্বোধন

অক্টো ২২, ২০২০

ফুলবাড়ী প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী বাজার এখন সিসি টিভি ক্যামেরার আওতায়। ফুলবাড়ী বাজারের বণিক সমিতির আয়োজনে ক্যামেরা গুলো বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বণিক সমিতি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্ধোধন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান (বিপিএম), বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়, তদন্ত ওসি সারওয়ার পারভেজ, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক আবুবক্কও সিদ্দিক মিলন, ফুলবাড়ী প্রেসক্লাব সভাপতি এমদাদুল হক প্রমুখ। এ সময় ফুলবাড়ী বাজারের সকল ব্যবসায়িকরা উপস্থিত ছিলেন।

bitcoin mixer