• সোম. জুন ২৯, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

নারী-শিশু ধর্ষণ বন্ধের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

অক্টো ৮, ২০২০

ফুলবাড়ী প্রতিনিনিধি: চল যাই যুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে। বোন তোমার ভয় নাই, তোমার ভাই মরে নাই। কুড়িগ্রামের ফুলবাড়ীতে নারী-শিশু ও ধর্ষণ বন্ধ ও ন্যায়বিচারের দাবীতে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে তিনকোনা মোড় (অটোষ্টান্ডে) প্রায় তিন শত সাধারণ শিক্ষার্থী বৃন্দ ব্যানারে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সড়কের দুইপাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সাথে হাতে ছোট ছোট বিভিন্ন ফেস্টুনে শোøগান লিখে প্রতিবাদ মানববন্ধনে অংশগ্রহণ করেছেন।
এ সময় বক্তব্য রাখেন বিভিন্ন কলেজ, স্কুলের সাধারন শিক্ষার্থী মো. নাজমুস শাকিব, মো. আতাউর রহমান, মো. আনারুল ইসলাম, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আতাউর রহমান রতন, নাওডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজাদা খন্দকার ও নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধনসহ আরো অনকে। বক্তারা অবিলম্বে ধর্ষণ কারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে ফাঁসি দেয়ার জন্য শাস্তি দাবি জানান বর্তমান আওয়ামীলীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

bitcoin mixer