• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

রংপুরে পাহারাদারকে কুপিয়ে হত্যা

সেপ্টে ১২, ২০২০

রংপুরের সদর উপজেলায় এক পাহারাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  শনিবার সকালে উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের ভুরারঘাট বাজার থেকে জহুরুল হক ভোলা (৬০) নামের ওই পাহারাদারের লাশ উদ্ধার করা হয়। জহুরুলের বাড়ি ভুরারঘাট বাজারের পাশে।

নীয়রা জানান, জহুরুল দিনে ভ্যান চালাতেন আর রাতে ভুরারঘাট বাজারে ফরহাদ হোসেন নামে এক ব্যবসায়ীর গোডাউন পাহারা দিতেন। শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।সকালে লোকজন জহুরুলের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

গোডাউনের মালিক ফরহাদ হোসেন বলেন, তার গোডাউনে ধান ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ছিল। দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে জহুরুলকে কুপিয়ে হত্যা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর কোতোয়ালি থানার ওসি সাজিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

bitcoin mixer