• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত

ডিসে ২৪, ২০২৫ #কুড়িগ্রাম

কুড়িগ্রামে তাপমাত্রা নেমে ১১ দশমিক ৫ ডিগ্রি:

শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক:
উত্তরের জেলা কুড়িগ্রামে ক্রমেই তীব্র হচ্ছে শীত। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট উপজেলা আবহাওয়া পর্যবেক্ষণাগার। এ সময় বাতাসের আদ্রতা ছিল ১০০ ভাগ।
সন্ধ্যার পর থেকে হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশা পড়তে শুরু করায় জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। অনেককে আগেভাগেই কাজ গুটিয়ে ঘরে ফিরতে দেখা গেছে।
এছাড়া হাসপাতালে শীতের প্রভাবে অন্যান্য সময়ের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে ডাইরিয়া, নিউমনিয়া ও শাসকষ্টের রোগীর সংখ্যা বেড়েছে।
কুড়িগ্রাম সদর এলাকার বাসিন্দা দিনমজুর আব্দুল করিম বলেন, ঠান্ডার কারণে ভোরে কাজে বের হতে কষ্ট হচ্ছে। কাজ কমে গেছে, আয়ও কম।
অন্যদিকে এক বৃদ্ধা শীতার্ত নারী জানান, রাতে ঠান্ডা সহ্য করা যায় না। পর্যাপ্ত গরম কাপড় না থাকায় খুব কষ্ট হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরাঞ্চলের ওপর দিয়ে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতবস্ত্রের চাহিদা বাড়লেও অনেক দরিদ্র ও ছিন্নমূল মানুষ এখনও পর্যাপ্ত গরম কাপড়ের অপেক্ষায় রয়েছেন। স্থানীয়দের দাবি, শীতার্তদের সহায়তায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

bitcoin mixer