• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

রংপুরের ৬টি আসনে মনোনয়ন বাছাইয়ের সময়সূচি ঘোষণা

সকালের কাগজ ডেস্ক:
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি অনুযায়ী রংপুর জেলার ৬টি সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৪ অনুচ্ছেদের বিধান অনুসারে জেলাপ্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে আগামী ১লা জানুয়ারি হতে ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রি. পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। রংপুর-১ ও রংপুর-২ নং আসনের মনোনয়ন বাছাই ১লা জানুয়ারি (বৃহস্পতিবার), রংপুর-৩ ও রংপুর-৪ নং আসনের মনোনয়ন যাছাই ২রা জানুয়ারি (শুক্রবার) এবং রংপুর-৫ ও রংপুর-৬ নং আসনের মনোনয়ন যাছাই ৩রা জানুয়ারি (শনিবার), ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মনোনয়নপত্র বাছাইয়ের সময় আইন অনুযায়ী প্রার্থী নিজে, তাঁর প্রস্তাবকারী, সমর্থনকারী অথবা প্রার্থী কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তি (আইনজীবীসহ) উপস্থিত থাকতে পারবেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র গ্রহণের সময় সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারগণ প্রাপ্তি স্বীকার রশিদ ও বাছাইয়ের নোটিশে উল্লিখিত তারিখ, সময় ও স্থান নিশ্চিত করবেন। কর্তৃপক্ষ প্রয়োজনে বিশেষ পরিস্থিতিতে ঘোষিত সময়সূচিতে পরিবর্তন আনতে পারবেন।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী এই ৬টি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৯শে ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত।

পিআইডি/রংপুর

bitcoin mixer