• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে অপুষ্ট শিশুকে পুষ্টি ও নগদ অর্থ বিতরণ

নভে ২৯, ২০২৫ #কুড়িগ্রাম

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামে পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় অপুষ্ট শিশু চিহ্নিত করে যাত্রাপুর ও পাচগাছি ইউনিয়ন মোট ৩২ জন অপুষ্ট শিশুকে পুষ্টি উপকরণ ও নগদ বিতরণ করা হয়।
পুষ্টি উপকরণ হিসেবে প্রত্যেক শিশুকে চাউল, মশুর ডাল, সয়াবিন তেল, আটা, আলু, গুড়, পেঁয়াজ, আদা, রসুন এবং রঙিন শাকসবজি বাবদ নগদ অর্থসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার যাত্রাপুরে অনুষ্ঠানে কৃষিবিদ জিকরুল হক প্রোগ্রাম অফিসার (লাইভলিহুড )এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা ইসমত আরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান জিটিভি কুড়িগ্রাম প্রতিনিধি, তপন কুমার রায়, দিলিপ চন্দ্র রায়, মো: ইমরান হোসেন ও মো: নুরজামাল ইসলাম এটিও নিউট্রিশন , শাখা ব্যবস্থাপকগণ, হিসাবরক্ষকগণ এবং সিএনএইচপিগণ।
এসময় প্রধান অতিথি বলেন, অপুষ্টি দূরীকরণে এমন সহায়তা পরিবারগুলোর ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করবে।

bitcoin mixer