• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নভে ১৮, ২০২৫ #কুড়িগ্রাম
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: false; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.36675888, 0.4875);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম পুনরায় সক্রিয় করার লক্ষ্যে কুড়িগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মতবিনিময় সভার আয়োজন করে কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সংগঠক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক রাগিব পাটোয়ারি, ওয়ারিয়াস অফ জুলায়ের আহ্বায়ক সফিকুল ইসলাম, দ্যা রেড জুলাইয়ের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, নাগেশ^রী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসান, ভূরুঙ্গামারী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী শ্রাবণ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সমাজের সর্বস্তরে বৈষম্য দূর করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সাম্যের চেতনা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আরও বলা হয়, আগামী দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নিয়মিত কর্মসূচি গ্রহণ করা হবে।

bitcoin mixer