স্টাফ রিপোর্টার:
কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-(ক্রীয়া),মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশন এবং সুইডেন সরকারের অর্থায়নে কুড়িগ্রামে জেন্ডার সমতা ও জলবায়ু জোট কমিটির ত্রৈমাসিক সভা শহরের খলিলগন্জস্থ অভিনন্দন কনভেনশন হলরুমে অনুষ্ঠিত হয় । এ সময় বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান, চরাঞ্চলে বসবাসরত উপকারভোগী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ ও জিকা কমিটির সকল সদস্যগণ অংশগ্রহণ করেন ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় জিকা কমিটির সভাপতি সফি খান এর সভাপতিত্বে এমজেকেএসকে’র প্রকল্প সমন্বয়কারী মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা সভাপতি রওশন আরা, শিশু নিকেতন অধ্যক্ষ প্রতিমা চৌধুরী, ফ্রেন্ডশীপ আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস ছালাম, নারী’র পরিচালক ফরিদা ইয়াসমিন, প্রকল্প কর্মকর্তা রত্না রানী, থিকা কমিটির সদস্য ইসফাতুল কবীর, ক্লাইমেট এ্যাকশন গ্রুপ যাত্রাপুর ইউনিয়ন সভাপতি আবুল হোসেন, সৌমেন্দ্রনাথ রায়, আর ইমরান, নারীকর্মী শিউলি বেগম,প্রমুখ ।
দিনব্যাপী এ আলোচনা সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, বাল্য বিয়ে বন্ধ, সমাজে এর প্রভাব ও উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।
কুড়িগ্রামে জেন্ডার সমতা ও জলবায়ু জোট কমিটির ত্রৈমাসিক সভা
