• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে শিয়াল মারার ফাঁ‌দে প্রাণ গেল এক বৃ‌দ্ধের

এপ্রি ৩০, ২০২৫ #কুড়িগ্রাম

স্টাফ রিপোর্টার:
কু‌ড়িগ্রামের উলিপু‌র উপজেলায় শিয়াল মারার ফাঁদে ‌বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল হা‌কি‌ম (৫৯) না‌মে এক বৃ‌দ্ধের মৃত‌্যু হ‌য়ে‌ছে। বুধবার ৩০ এপ্রিল সকা‌লে পৌর শহ‌রের না‌রি‌কেলবা‌ড়ি সন্যাসীরতলা এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত আব্দুল হা‌কিম ওই এলাকার মৃত নুরুল হ‌কের ছে‌লে।
নিহ‌তের স্বজন ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, আব্দুল হা‌কিম বা‌ড়ির পা‌শে আট শতক জ‌মি‌তে পাট চাষ ক‌রছেন। সম্প্রতি ওই ক্ষে‌তে শিয়া‌লের উপদ্রব বৃ‌দ্ধি পাওয়ায় পাট গাছ ভে‌ঙে ফেলে ক্ষতি সাধন করে। শিয়া‌লের হাত থে‌কে পাট গাছ রক্ষা করার জন্য ক্ষে‌তে বৈদ‌্যু‌তিক ফাঁদ তৈ‌রি ক‌রেন। বুধবার সকা‌লে ‌বিদ‌্যু‌তের সং‌যোগ বি‌চ্ছিন্ন না ক‌রেই পাট ক্ষে‌ত দেখ‌তে গে‌লে ভুলবশত আব্দুল হা‌কিম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জ‌মি‌তেই প‌ড়ে থা‌কেন। প‌রে সকাল ৯টার দি‌কে স্থানীয় এক বা‌সিন্দা ঘাস কাট‌তে গি‌য়ে তা‌কে পড়ে থাক‌তে দে‌খে নিহতের স্বজন ও স্থানীয়দের ডাক দেন। নিহত ব্যক্তিকে উদ্ধার করে উলিপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ‌জিল্লুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত সা‌পেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হ‌বে।

bitcoin mixer