• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

রাজারহাটে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন শিক্ষা মন্ত্রণালয়ের

এপ্রি ৯, ২০২৫
রাজারহাটে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন শিক্ষা মন্ত্রণালয়ের

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট:
প্রায় দু-বছর আগে মৃত্যু বরণ করা এক অধ্যাপককে কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে ব্যাপক সমালোচনা শুরু হয়।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বুধবার অধ্যাপকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো: নাসির উদ্দিন জানান, মৃত জামাল উদ্দীন কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি জগন্নাথ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। প্রয়াত জামাল উদ্দীন কুমিল্লা জেলার বাসিন্দা ছিলেন। তিনি ২০২৩ সালের ১২ এপ্রিল ৫৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
জানা যায়, মঙ্গলবার (৮এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়। ওই তালিকায় তিনি ১৩ নম্বর সিরিয়ালে রয়েছেন। এতে দেখা যায়, কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনকে অধ্যাপক পদ থেকে মাউশি অধিদপ্তর কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.টি.এম শওকত আকবর বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর কলেজ অধ্যক্ষ আ ন ম আজিজুর রহমান অবসরে যাওয়ার পর চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করি। মৃত ব্যক্তির পদায়নের বিষয়টি আমার জানা নেই।

bitcoin mixer