• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে -সৈয়দা রিজওয়ানা হাসান

জুলা ১৫, ২০২৫

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তা নদীর বামতীর পূর্ব সতর্কতামূলক চলমান কাজ পরির্দশন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার দুপুরে পরির্দশনে এসে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তিস্তার মহাপরিকল্পনা তিস্তার নদীটার আসলেই গতি প্রকৃতি অনেকটাই আমাদের নির্ভর করে না। এটা নির্ভর করে উজানের দেশের উপর । সরকারি পর্যায় থেকে তিস্তা মহাপরিকল্পনা ব্যাপারে কাজ করা হয়েছিল। আপনারা জানেন যে ২০১১ সালে একটা চুক্তি করা হয়েছিল তবে সেই চুক্তি এখনো স্বাক্ষর করা হয় নি। তবে সেই প্রক্তিয়া সেই কাজও এখনো চলমান রয়েছে। পাশাপাশি তিস্তা যেহেতু আমাদের দেশের নদী ভাটির দেশের জনগণ হিসেবে এই নদীর উপর তো আমাদের একদম অধিকার আছে। আমাদের জনগোষ্ঠী, জনপদ দেশের একটা অধিকার আছে, সেটা আমরা কেমন করে সুরক্ষিত রাখতে পারি সেজন্য চীন সরকারের সাথে ২০১৬ সালে একটা স্মারক দেয়া হয়েছিল যার পরে একটা প্লান দেয়া হয়েছিল সেই প্লান আর আগায় নি। আমরা এসে জনগণের দাবি শুনেছিলাম যে তারা তিস্তাকে নিয়ে একটা মহাপরিকল্পনা চায়। আমরা এসে সেই পরিকল্পনাকে মহাপরিকল্পনায় রূপ দেওয়ার জন্য চীন সরকারের সাথে কথাবার্তা শুরু করেছি। আপনারা জানেন যে এখানে আমরা পাঁচটা গণশুনানি করেছি। যাতে এই পরিকল্পনা সরকারের পরিকল্পনা না হয়ে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটানোর পরিকল্পনা হয়। চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে
উপদেষ্টার পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর মহাপরিচালক এনায়েত উল্লাহ, পাউবো উওরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান প্রমুখ।

bitcoin mixer