স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের উলিপুরে চ্যারিটি ফর স্টেপ টুওয়ার্ডস ডেভলপমেন্ট ফাউন্ডেশন (সিএসটিডিএফ) এর পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উলিপুর উপজেলার দুইটি ইউনিয়নের এতিমখানা, মসজিদ,পথচারী ও নিম্নআয়ের প্রায় দুই শতাধিক মানুষের মাঝে ইফতার ইফতার বিতরণ করা হয়। ইফতারে তেহেরী, খেজুর ও পানি দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা- মোঃ ছাদেক আলী, উপদেষ্টা- কামরুজ্জামান তুহিন, শাখাওয়াত হোসেন সহ “সিএসটিডিএফ এর নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তাসনিমুল ইসলাম জানান, মানুষের সেবায় কাজ করার জন্য ফাউন্ডেশনের সহায়তা চলমান থাকবে।
উল্লেখ্য ২০২৪ সাল থেকে সিএসটিডিএফ ফাউন্ডেশনটি বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
কুড়িগ্রামে সিএসটিডিএফ’র ইফতার বিতরণ
কুড়িগ্রামে সিএসটিডিএফ’র ইফতার বিতরণ 