• শুক্র. এপ্রি ১৭, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি পেশ

অক্টো ১৫, ২০২৪
কুড়িগ্রামে প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের রাজারহাটের চায়না বাজার এলাকার সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার চায়না বাজার এলাকায় বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের শত শত অভিভাবক, শিক্ষার্থী, এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা।

এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক রফিকুল ইসলাম,খরকু রহমান,বিদ্যালয়ের জমিদাতা নিতেন চন্দ্র রায় ও রাজারহাট ঘড়িয়াল ডাঙা যুবদলের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান প্রমুখ।

এসময় বক্তারা দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আসাদুজ্জামানের প্রতিষ্ঠানে সভাপতি আ’লীগ নেতা আবুল কাসেমের সহযোগিতায় ল্যাব এসিসটেন্ট,আয়া ও সুইপার পদে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ প্রদানসহ বিদ্যালয়ের গরিব শিক্ষার্থীদের বিভিন্ন ফিস উচ্চহারে নিয়মবহির্ভূতভাবে নেয়ার নিন্দা জানান। সেইসাথে তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করে উপযুক্ত বিচার দাবি করেন।

এ বিষয়ে সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, অন্য এলাকা থেকে লোকজন এনে আমার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

bitcoin mixer